Views Bangladesh Logo

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হত্যা, আহত আরেকজন

নরসিংদীর রায়পুরা উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইয়াসমিন ওরফে সুমন (২৬) পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান। আহত চাঁদনী ওরফে বাবু (২৬) একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটির কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ