ডিবিতে ‘আয়নাঘর-ভাতের হোটেল’ আর থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি অফিসে আর কোনো ‘আয়নাঘর’ বা ‘ভাতের হোটেল’ থাকবে না।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ডিবি অফিস পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ডিবি সদস্যরা আর সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরতে হবে এবং পরিচয়পত্র সাথে রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘তারা আইনের বাইরে কোনো কাজ করবে না।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যদি তাদের আইনবহির্ভূত কোনো কাজ করতে বলি, তবুও তারা তা করবে না।’
এসআই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা তা প্রকাশ করবেন। এতে আমার কোনো আপত্তি নেই।’
মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা অনেকটাই কমে গেছে, কারণ বাংলাদেশি মিডিয়া সত্য খবর প্রকাশ করছে। মিডিয়া যখন সত্য খবর প্রকাশ করে, তখন তা আমাদের কার্যক্রম পরিচালনায় সহায়ক হয়।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে