বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা
জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা ভালোবাসা দিবসেই বিয়ে করেছেন। পারিবারিক আয়োজনে ঢাকার একটি রেস্টুরেন্টে ছোট পরিসরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী। পারিবারিক সমঝোতায় বিয়ে হলেও তিন বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কের শুরু। সেখান থেকেই বন্ধুত্ব, পরে ভালোবাসা— এবং ভালোবাসা দিবসেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।
বিয়ের পর দীপু হাজরা বলেন, তাদের পারস্পরিক বোঝাপড়া ভালো এবং সাথী খুব যত্নশীল। তিনি মনে করেন, দাম্পত্য সম্পর্কে টিকে থাকতে পারস্পরিক ছাড় দেওয়ার মানসিকতা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, তাদের নতুন জীবন সুন্দরভাবে কাটবে।
তবে বর্তমান পরিস্থিতি ও দিনটির কারণে বড় আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। সময়-সুযোগ হলে পরে একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন এই নাট্য পরিচালক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে