স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন থালাপতি বিজয়
অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে। তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম ইতোমধ্যে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বিজয়।
রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের উদ্দেশে বিজয় বলেন, যা রটছে ও ঘটছে, হতে দেন। এসবে কান দেবেন না। এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ, যা ঘটছে তা নিয়ে সময় নষ্ট করা মানে আপনাদের মূল্যবান সময়ের অপচয়। আমি সবকিছু একাই সামলে নেব। তবে আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে—এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমার নাম ঘিরে যে আলোচনা চলছে, তা নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।
কয়েক দিন আগে তৃষা কৃষ্ণানের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি নতুন করে বিতর্কের জন্ম দেয়। বিচ্ছেদ–সংক্রান্ত জোর গুঞ্জনের মধ্যেই তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
এরই মধ্যে আদালত বিজয়কে আগামী ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেদিনই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে সঙ্গীতা অভিযোগ করেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন বিজয়। তার দাবি, ২০২১ সালেই বিষয়টি জানতে পারেন তিনি। একাধিকবার সম্পর্ক থেকে সরে আসার প্রতিশ্রুতি দিলেও বিজয় তা রক্ষা করেননি বলেও অভিযোগ করেন সঙ্গীতা। সূত্র: ইন্ডিয়া টুডে

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে