Views Bangladesh Logo

১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা থালাপতি বিজয়ের

 VB  Desk

ভিবি ডেস্ক

তামিলনাড়ুর প্রান্তিক, ক্ষুদ্র ও অন্যান্য কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফের সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। আগে সর্বোচ্চ ৫০ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফের সুযোগ থাকলেও এখন তা বাড়িয়ে ৭৫ হাজার রুপি করা হয়েছে।

সোমবার বিধানসভায় বিজয় জানান, নতুন সিদ্ধান্তে ৭৫ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষিঋণ নেওয়া ২ লাখ ৩৮ হাজার ২৬৪ জন কৃষক অতিরিক্ত সর্বোচ্চ ৪০ হাজার রুপি পর্যন্ত ঋণ মওকুফ পাবেন। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৯৫৩ কোটি রুপি।

সব মিলিয়ে প্রায় ১৪ লাখ ৪৪ হাজার কৃষক এই ঋণ মওকুফের আওতায় আসবেন। এ জন্য তামিলনাড়ু সরকারের মোট ব্যয় হবে প্রায় ৬ হাজার ২২০ কোটি রুপি।

কৃষকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন ঋণ মওকুফের নিয়ম সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান বিজয়। তিনি বলেন, কৃষকদের কল্যাণে সরকার এই অতিরিক্ত আর্থিক দায় বহন করতে প্রস্তুত।

বিজয় আরও জানান, আগে সরকার কয়েক বছরে কিস্তিতে সমবায় ব্যাংকগুলোকে ঋণ মওকুফের অর্থ পরিশোধ করত। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫ সালের নির্দেশনা অনুযায়ী, এখন মওকুফের পুরো অর্থ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ