Views Bangladesh Logo

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল।

২৬ মার্চ পাঠানো এক বার্তায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, থাইল্যান্ড সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে আন্তরিক অভিনন্দন জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।

বার্তায় বলা হয়, থাইল্যান্ড ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা এবং বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।

এই শুভেচ্ছা বার্তা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ