Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে চার বছরের কম: আল জাজিরাকে ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে।

'যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদের সঠিক সময়সীমা নির্ধারণ করা হয়নি, এটি অবশ্যই চার বছরের কম হওয়া উচিত। এটি অবশ্যই কম হতে পারে'- কাতারভিত্তিক আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন ড. ইউনূস।

তিনি বলেন, 'জনগণ যা চায়, রাজনৈতিক দলগুলো চায়, তাই করবো। রাজনৈতিক দলগুলো যদি বলে, সংস্কার নয়, নির্বাচন দিন, আমরা তাও করবো'।

চার বছর ক্ষমতায় থাকাটা পূর্ণ নির্বাচনী মেয়াদের মতো হবে কি না- এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেন, 'আমি বলিনি যে, চার বছর ক্ষমতায় থাকবো। এটাই সর্বোচ্চ মেয়াদ। তবে এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হল, যতো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করা'।

তিনি নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ইউনূস বলেন, 'আমি রাজনীতিবিদ নই। আমি আমার ভূমিকা উপভোগ করি, আমি যা করছি'।

সাক্ষাৎকারে সামনের চ্যালেঞ্জগুলো স্বীকার করেছেন ডক্টর ইউনূস।

'বাংলাদেশ দুর্নীতির গভীরে তলিয়ে গেছে। গত ১৫ বছর ধরে আমাদের যে ব্যবস্থা ছিল, অব্যবস্থাপনা, অপশাসন, আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে'- মন্তব্য ইউনূসের।

তিনি বলেন, সেক্টর থেকে সেক্টরে পয়েন্ট ধরে ধরে সিস্টেমের পুনর্গঠন হবে ‘বড় কাজ’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ