Views Bangladesh Logo

তাপমাত্রা আরও কমেছে, শৈত্যপ্রবাহ চলবে

 VB  Desk

ভিবি ডেস্ক

শী‌তের তীব্রতার মা‌ঝেই ঢাকাসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে কুয়াশা কাট‌লেও তাপমাত্রা শিগ‌গিরই বাড়‌বে না। বৃ‌ষ্টির ফ‌লে শুক্রবার থেকে কুয়াশা কাটতে শুরু করবে। তবে বৃষ্টির পর শীতের তীব্রতা কমবে না, শৈত্যপ্রবাহ চলবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে অন্তত ১০ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

কুয়াশার মধ্যে মাঘের শীতে এই বৃষ্টিতে গ্রামাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের তাপমাত্রা আরও কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ