Views Bangladesh Logo

কোন পাম্পে তেল আছে জানা যাবে ‘তেল কই’ অ্যাপে

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে পেট্রোল পাম্পে তেল সংকট এবং দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এই পরিস্থিতিতে সজিব খান নামে এক তরুণ তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি অ্যাপ, যা ব্যবহারকারীদের জানাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং লাইনের দৈর্ঘ্য কেমন।

সজিব খান ঢাকায় বসবাস করেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাঠাও লিমিটেডের ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত।

তিনি জানান, এই অ্যাপটি ওয়েবভিত্তিক, তাই কম্পিউটার, ট্যাব বা মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইমে পেট্রোল পাম্পের অবস্থা জানতে পারবে। ব্যবহারকারীরা নিজেরাই তথ্য আপডেট করতে পারবেন। এখন পর্যন্ত অ্যাপে দেশব্যাপী ২৮৭টি স্টেশনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যাপ থেকে সহজেই জানা যাবে কোন পাম্পে তেল রয়েছে, লাইনের দৈর্ঘ্য কত এবং কোন স্টেশনে তেল নেই তা ও নোটিফাই করা হচ্ছে।

সজিব খান সকলকে সঠিক তথ্য দিয়ে অ্যাপটিতে কন্ট্রিবিউট করার আহ্বান জানিয়েছেন, যাতে সবাই সহজে এবং দ্রুত তেল নিতে সক্ষম হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ