Views Bangladesh Logo

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত দেশ হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বাংলাদেশকে সরাসরি কোনো সমালোচনা না করে, মুসলিম বিশ্বের একটি আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশ থেকে সহানুভূতি ও সমর্থন চেয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, 'ইরান কোনো দেশের কাছ থেকে যুদ্ধের রসদ বা লজিস্টিক সহায়তা চায় না। আমরা আশা করি, বাংলাদেশ, একটি মুসলিম দেশ হিসেবে, আগ্রাসী শক্তির বিরুদ্ধে সরাসরি নিন্দা জানাবে।'

তিনি জানান, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্টের তথ্যমতে, এ হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশের দেওয়া দুই দফা বিবৃতিতে প্রথমবারের মতো ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করা এবং খামেনির মৃত্যুর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

রাষ্ট্রদূত আরও বলেন, জাতিসংঘ নিজেই ইরানের ওপর হামলার নিন্দা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে ইরান ওআইসি এবং ন্যাম সদস্য হিসেবে বাংলাদেশ থেকে একটি জোরালো প্রতিবাদ প্রত্যাশা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ