Views Bangladesh Logo

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

তিন দিনের টানা বর্ষণের ফলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নদ-নদীর পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল ৯টা থেকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট ডব্লিউডিবির নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানির স্তর বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে।

এদিকে লালমনিরহাটের শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার নিচে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ