Views Bangladesh Logo

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে ২ কিশোর নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ আলি (১৭) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)।

এ ব্যাপারে নাচোল ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ‘বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ