জামালপুরের স্কুলে বোরকা পরা কিশোর আটক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরিহিত অবস্থায় ১৬ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। সন্দেহজনকভাবে ছাত্রীদের কমনরুম এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক কিশোর পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্র জানায়, সকালে বোরকা পরা এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের সন্দেহ হয়। তার আচরণ ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের জানায়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন, তিনি একজন কিশোর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কিশোর গত বছর এই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করেছিল। পরে সে বিদ্যালয় পরিবর্তন করে জোনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। তবে কী উদ্দেশ্যে সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে