Views Bangladesh Logo

পাবনায় দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যা করে তার নাতনিকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, নাতনিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে কান্নার শব্দ শুনে স্থানীয়রা রাস্তায় বের হন। কিছুক্ষণ পর যখন কান্না থেমে যায়, তারা বাড়িতে ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পরে বাড়ির পাশে একটি সরিষাক্ষেতে নাতনি জামিলার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ সকালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ ও দোষীদের খুঁজে বের করতে গুরুত্ব সহকারে তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ