Views Bangladesh Logo

নওগাঁয় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন (১৬) ওই গ্রামের নূর ইসলামের ছেলে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সে একটি দোকানে থাই গ্লাস মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাজারের একটি দোকানের পাশের গাছে টাঙানো আর্জেন্টিনার পতাকা নামাতে ওঠেন মোশাররফ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার ওসি জানান, গাছে ওঠার সময় বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ