Views Bangladesh Logo

জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পটে ঈদের ছুটিতে বেড়াতে এসে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকাল ৪টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় সে নিখোঁজ হয় এবং সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাটহাজারী থেকে রাহিসহ ১২ জনের একটি দল সিলেটে বেড়াতে আসেন। বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীতে রাহিসহ কয়েকজন গোসলে নামেন। এক পর্যায়ে রাহি স্রোতের টানে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় গোয়াইনঘাট থানা পুলিশ ও ডুবুরি দল ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের দুই ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ