ঈদুল আজহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন
এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ চলমান ঈদুল আজহা মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলছে। এই ক্যাম্পেইনে সৌভাগ্যবান ক্রেতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় মেগা পুরস্কার ও ক্যাশব্যাক।
এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের বিজয়ীরা। বিশেষ এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় তাদের অর্জিত পুরস্কার।
টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক, আর জয়পুরহাটের নাসিম এই ক্যাম্পেইনের মাধ্যমে পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়াও পোভা কার্ভ ২ এবং ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এবং অন্যান্য এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার। টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে নিজেদের বিশেষ ঈদ মুহূর্ত উদযাপন করেন বিজয়ীরা।
ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১ মে থেকে এবং এটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। ফলে আরও অনেক গ্রাহকের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকছে।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টেকনোর এআইওটি পণ্য এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ আরও বিশেষ সব উপহার।
টেকনো গ্রাহকদের নিকটস্থ আউটলেটে গিয়ে নির্ধারিত ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের স্মার্টফোন কিনে এই ঈদুল আজহা পরবর্তী বিজয়ী হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে অথবা টেকনোর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করতে বলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে