Views Bangladesh Logo

জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈশ্বিক বাজারে সেমিকন্ডাক্টর, মেমোরি চিপসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং কর কাঠামোর পরিবর্তনের কারণে যখন স্মার্টফোনের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন গ্রাহকদের জন্য নির্বাচিত স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১ জুলাই থেকে তাদের ক্যামন ও পোভা সিরিজের নির্বাচিত মডেলের দাম কমানো হয়েছে। এর মাধ্যমে আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

৩০ জুন কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পাশাপাশি বিশ্ববাজারে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় অনেক স্মার্টফোন নির্মাতা মূল্য সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ নিয়েছে টেকনো।

নতুন মূল্য অনুযায়ী, ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) মডেলের দাম ৩৮ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। একইভাবে ক্যামন ৫০ (৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ) মডেলের দাম ৩৪ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ৩১ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, সীমিত সময়ের এই অফারের মাধ্যমে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ মানের ক্যামেরার অভিজ্ঞতা পাবেন।

টেকনোর ভাষ্য, বৈশ্বিক ব্যয় বৃদ্ধি ও স্থানীয় বাজারের চাপের মধ্যেও নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তিকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তারা। একই সঙ্গে অতিরিক্ত ব্যয়ের পুরো চাপ গ্রাহকের ওপর না চাপিয়েও প্রযুক্তিপণ্য বাজারজাত করা সম্ভব—এ বিষয়টিও তুলে ধরতে চায় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মূল্য ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ