বাজারে ৫জি পারফরম্যান্স এর স্পার্ক ৫০’ সিরিজ ফোন ছাড়লো টেকনো
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ‘টেকনো মোবাইল’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ‘স্পার্ক ৫০’ সিরিজ। এই সিরিজে রয়েছে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি মডেল। আধুনিক ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের ওপর গুরুত্ব দিয়ে নতুন এই লাইনআপ বাজারে এনেছে টেকনো।
সিরিজের প্রধান আকর্ষণ স্পার্ক ৫০ ফাইভজি। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ, যা স্ক্রলিং ও ভিডিওকে আরো স্মুথ করবে । ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি+ প্রসেসরে, যা মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন ব্যবহারে শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।
ক্যামেরা সেকশনে স্পার্ক ৫০ ফাইভজি-তে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত চার্জিং ও দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
ডিভাইসটির নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন ও আইপি৬৪ রেটিং, যা ধুলোবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা দিবে। পাশাপাশি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টেকনো এআই, ফ্রিলিংক ২.০ এবং আইওএস-এর সাথে ইনস্ট্যান্ট ট্রান্সফার সুবিধা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, স্পার্ক ৫০ ফোরজি মডেলে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। এতে থাকছে একই ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্জ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তবে ব্যাটারির ক্ষেত্রে এটি আরও শক্তিশালী—৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
ফোরজি ভার্সনে আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, আইপি৬৪ প্রোটেকশন, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স, আইআর রিমোট কন্ট্রোল এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট প্রযুক্তি।
বাংলাদেশে স্পার্ক ৫০ ফোরজির দাম নির্ধারণ করা হয়েছে ৪ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৭,৪৯৯ টাকা এবং ৬ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টে ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে স্পার্ক ৫০ ফাইভজি (৬ জিবি+১২৮ জিবি) পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে