Views Bangladesh Logo

বিমানের লন্ডন ফ্লাইটে কারিগরি ত্রুটি, ৪ ঘণ্টা বিলম্ব

কারিগরি ত্রুটির কারণে বিমানের ঢাকা-সিলেট-লন্ডন ফ্লাইট প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয়েছে। ফ্লাইটটি সকাল ১০টায় উড্ডয়নের কথা থাকলেও দুপুর ১:৫০ মিনিটে ঢাকা ছাড়ে।

ফ্লাইট বিজি ২০১ এর একজন যাত্রী জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার যথাযথভাবে ভাঁজ না হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। পরে যাত্রীদের অন্য একটি বিমানে স্থানান্তরিত করা হয়।

বিমান পরিবর্তনের পর যাত্রীরা অভিযোগ করেন যে নতুন বিমানটি অপেক্ষাকৃত পুরানো এবং আসনের সংখ্যা অপর্যাপ্ত ছিল। এতে অনেক যাত্রী আপত্তি জানান। বিমানটিতে উচ্চপর্যায়ের কয়েকজন যাত্রী ছিলেন।

বিমানের একজন কর্মকর্তা কারিগরি ত্রুটির বিষয় স্বীকার করে বলেন, এয়ারলাইনস পরিচালনায় এরকম ত্রুটি অস্বাভাবিক নয়। তিনি জানান, কোনো যাত্রীকে ঢাকায় রেখে আসা হয়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ