কারিগরি বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৮.২০%, জিপিএ-৫ পেলেন ৩,৯৫১ জন
চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন শিক্ষার্থী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন।
দেশজুড়ে ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের অংশ হিসেবে কারিগরি বোর্ডের এই ফলাফলও একযোগে প্রকাশ করা হয়।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশজুড়ে ৬৫১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাশ করেন ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন ৩,৯৫১ জন শিক্ষার্থী।
মতামত দিন