Views Bangladesh Logo

কুবিতে কোটাবিরোধীদের ওপরে পুলিশের টিয়ারশেল, আহত ৫০

রকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্য করে শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশে বের হলে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এ সংঘর্ষ হয়।

আদোলনরত শিক্ষার্থী ও পুলিশ জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হয় শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়ে তারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় আবাসিক হল ও মেসের প্রায় ৭০০-৮০০ শিক্ষার্থী। এরপরে বিকেল সোয়া ৩টার দিকে পুলিশের বেরিকেট ভেঙে সামনের দিকে শিক্ষার্থীরা অগ্রসর হতে চাইলে পুলিশ প্রথমে তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ শিক্ষাথীদের ওপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে আছেন অতিরিক্ত ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান। তিনি জানান, আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ