Views Bangladesh Logo

গাইডবইয়ের বিকল্প হিসেবে ‘সহায়ক বইয়ের’ তালিকা দেবেন শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা এমন একটি পর্যায়ে এগোচ্ছে যেখানে নোট ও গাইডবইয়ের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসবে। শিক্ষার্থীদের গাইডবই পড়তে বাধ্য না করে শিক্ষকরা সহায়ক বইয়ের তালিকা দেবেন, যেখান থেকে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী বই কিনতে পারবে।

শুক্রবার বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বই বিক্রিকে শিল্প হিসেবে স্বীকৃতি দিলে ব্যবসায়ীদের উপকার হলে তাতে আপত্তি নেই। দেশের মুদ্রণশিল্প অত্যন্ত সম্মানজনক একটি খাত এবং বাংলাদেশে যে খরচে বই ছাপানো হয়, তা বিশ্বের অনেক দেশের তুলনায় কম। দেশেও বই তুলনামূলক সাশ্রয়ী দামে বিক্রি হয়।

প্রকাশকদের উদ্দেশে তিনি বলেন, মুদ্রণশিল্পে একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরিপূরক হিসেবে কাজ করতে হবে। পাশাপাশি বই ছাপানোর ক্ষেত্রে মানসম্মত কাগজ ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেছিলেন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ