Views Bangladesh Logo

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল, উৎসব ভাতা বাড়ছে ১০ শতাংশ: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল চালুর প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। পাশাপাশি প্রায় ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে-স্কেল চালু করা প্রয়োজন, যা অন্যান্য পে-স্কেল থেকে আলাদা হবে।

তিনি উল্লেখ করেন, এই পে-স্কেল বেশি না কম—তা মূল বিষয় নয়; বরং এর স্বতন্ত্র কাঠামো থাকাই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। প্রায় ১৭ বছর পর এ বছর ১০ শতাংশ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ঈদুল আজহার আগেই তা বাস্তবায়ন করা হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বজি হাজ্জাজ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নেও কাজ করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে এবং পেশাগত মর্যাদা আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ