Views Bangladesh Logo

স্মারকলিপি দিতে যমুনায় প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধি দল

রকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা শাহবাগ থানার সামনে আটকে দেয় পুলিশ। পরে আন্দোলনরত শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই শিক্ষকরা তাদের দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন। পূর্ব ঘোষিত সময় সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। এ সময় তাদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’- বলে স্লোগান দিতে দেখা যায়।

পরে শহীদ মিনার থেকে দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রার আল্টিমেটাম দেন শিক্ষকরা। সেই ধারাবাহিকতায় বিকেল ৩টা ৪০ মিনিটে পদযাত্রা শুরু করেন তারা।

বিকেল ৪টার দিকে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছলে সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয়া হয়। এ সময় গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষকদের। পরে বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিতে দেখা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর ভিউজ বাংলাদেশকে জানান, আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। তারা ফিরলে অবস্থানরত শিক্ষকরা এ স্থান ত্যাগ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ