Views Bangladesh Logo

নেত্রকোনায় বজ্রপাতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে মাদ্রাসার এক শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। নিহত অন্যজন মাদ্রাসা শিক্ষার্থী।

রোববার (২৭ এপ্রিল) মধ্যরাতে কলমাকান্দার গোবিন্দপুর গ্রাম এবং সোমবার (২৮ এপ্রিল) সকালে মদন উপজেলার তিয়শ্রী গ্রামে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের বাসিন্দা দিদারুল ইসলাম। তিনি উপজেলার গোবিন্দপুর বাজার এলাকায় স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

নিহত অন্যজনের নাম আরাফাত মিয়া। ৯ বছর বয়সী আরাফাত মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে। নিজ গ্রামের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সে।

স্থানীয়দের বরাত দিয়ে খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, রাতে দিদারুল বাজার থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। তখন বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন তিনি। মাদ্রাসার কাছে পৌঁছার পর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অন্যদিকে মদন উপজেলার তিয়শ্রী গ্রামের বজ্রপাতের তথ্য তুলে ধরে সাকের খান নামে স্থানীয় একজন জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বৃষ্টির সময় বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। মাদ্রাসার কাছে পৌঁছামাত্র বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দিদারুলের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ