Views Bangladesh Logo

রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজানকে সামনে রেখে ছোলা ও খেজুরসহ পাঁচটি পণ্য বিক্রি শুরু করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রামে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামাল হোসেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে টিসিবির ট্রাক সেল শুরু হয়েছে। মঙ্গলবার খুলনায় বাণিজ্য উপদেষ্টা এ কর্মসূচির উদ্বোধন করবেন।

চট্টগ্রামের হাটহাজারীর টিসিবি ডিলার এসএম এন্টারপ্রাইজের মালিক শাহনাজ সুলতানা বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে ট্রাকসেল শুরু হয়েছে। আমাদের গাড়িগুলো ইতোমধ্যে পণ্য নিয়ে বেরিয়ে গেছে।’

টিসিবির কর্মকর্তারা জানান, একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

এর মধ্যে ভোজ্যতেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, ডাল প্রতি কেজি ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেঁজুর ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত বছরের ২৪ অক্টোবর থেকে ঢাকা ও চট্টগ্রামের যথাক্রমে ৫০টি ও ২০টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছিল টিসিবি। তবে ৩১ ডিসেম্বরের পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। ৪০ দিন পর আবারও টিসিবি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে।

টিসিবি জানায়, স্বল্প আয়ের পরিবারের জন্য ভোজ্যতেল ও ডালসহ কিছু পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। আর যাদের স্মার্ট কার্ড নেই, তারা ট্রাকসেল থেকে পণ্য কিনতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ