Views Bangladesh Logo

রমজানে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করবে টিসিবি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।’

এর আগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রামে রোজাকে সামনে রেখে ছোলা, খেজুরসহ পাঁচ পণ্য বেচতে শুরু করেছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। 

চট্টগ্রামের হাটহাজারীর টিসিবির ডিলার এস এম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শাহনাজ সুলতানা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল ১০টা থেকেই ট্রাকসেল শুরু হয়েছে। আমাদের গাড়িগুলো ইতোমধ্যেই পণ্য নিয়ে বের হয়ে গেছে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।

এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম ঠিক করা হয়েছে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা এবং আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে টিসিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ