Views Bangladesh Logo

রাজধানীর টিসিবি ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রবিবার এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি বলেন, রবিবার রাত ৮টা ৫৪ মিনিটে আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করে।

এরপর রাত ৯টা ৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ