Views Bangladesh Logo

কর সুবিধা দিয়ে দেশের পুঁজিবাজারের কোনো উন্নতি হয়নি: এনবিআর চেয়ারম্যান

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যানের ওপর ক্ষেপে গেলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে কোনো উন্নতি হয়নি। এ বাজার কখনো অলিগার্কদের জন্য হতে পারে না।

সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ আর্থিক খাত সংশ্লিষ্টদের সাথে প্রাক-বাজেট আলোচনায় এ তাগিদ দেন তিনি।

বৈঠকে বাজেট প্রস্তাবনায় ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম মন্দার কবলে আটকে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে এবার ১৫ শতাংশ গেইন ট্যাক্স মওকুফের দাবি জানান।

জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারের কোনো লাভ হয়নি। মন্দার এ বাজারেও যারা ৫০ লাখ টাকার বেশি মুনাফা করে তাদের কেন এ সুবিধা দেয়া হবে?

পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন আবদুর রহমান খান। তবে যৌক্তিকতা বিবেচনায় আসছে বাজেটে আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ