Views Bangladesh Logo

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিশ্রামে তাসকিন, ডাক পেলেন তানজিম সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হোম সিরিজের প্রথম টেস্টের জন্য মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে। দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম সাকিব।

তাসকিনের দলে না থাকার কারণ হিসেবে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ইনজুরির কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। এজন্য তাকে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাবে না।

এদিকে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট দলে ডাক পেলেন তানজিম হাসান সাকিব। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী এই অলরাউন্ডার। এবার তাকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে খেলতে গেছেন লিটন কুমার দাস। তার জায়গায় নেয়া হয়েছে মাহিদুল ইসলাম অংকনকে। আগামী ২০ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের মাঠে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ