পাচার হওয়া অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন
বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার। দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই মিশনের দায়িত্ব দেয়া হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রজ্ঞাপনে বলা হয়েছে, টাস্কফোর্সটি দেশের ১০টি ব্যবসায়িক গ্রুপের বিরুদ্ধে তদন্ত করে পাচার হওয়া অর্থ উদ্ধারের ব্যবস্থা নেবে।
সেগুলো হলো- এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, জেমকন গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ, নাসা গ্রুপ, সিকদার গ্রুপ এবং আরামিট গ্রুপ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে