Views Bangladesh Logo

বৈষম্যহীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন

বৈষম্যহীন, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরিতে ১২ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেফালি বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ টাস্কফোর্স গঠনের তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, এ কমিটির প্রধান থাকবেন বিআইডিএসের প্রাক্তন মহাপরিচালক অর্থনীতিবিদ ড. কেএএস মুর্শিদ প্রধান এবং সদস্য সচিব রাখা হয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব ড. মো. কাউসার আহম্মদকে। 

এই টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হলেন- ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক প্রধান গবেষক ড. আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক, এমসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট নাসিম মনজুর, সিপিডি এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও বিডিজবস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর।

অফিস আদেশে বলা হয়, এই টাস্কফোর্স আগামী তিন মাসের মধ্যে বৈষম্যহীন, টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণের একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবে যা একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরিতে কাজ করবে।

এখানে আরও উল্লখ করা হয়েছে, প্রয়োজনে এ টাস্কফোর্সে নতুন সদস্য নেয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ