Views Bangladesh Logo

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারেক রহমানের শপথ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এবং তার মন্ত্রীসভার সদস্যরা শপথ নিয়েছেন। শপথগ্রহণের এ ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম দিয়েছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। তাদের প্রতিবেদনে এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনামে জানিয়েছে, ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। এপি আরও লিখেছে, পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং তিনি গত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তার মা বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা।

ডয়েচে ভেলের শিরোনাম ছিল, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। তারা বিএনপির জয়কে ‘সহজ জয়’ হিসেবে উল্লেখ করেছে।

আলজাজিরা শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন লিখেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’, এবং নতুন প্রধানমন্ত্রীকে তার রাজনৈতিক পরিবারে দীর্ঘদিন ধরে আড়ালে থাকা উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছে।

ভারতের দ্য হিন্দু এবং এনডিটিভি শিরোনামে জানিয়েছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’, এবং এটিকে ‘বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ