Views Bangladesh Logo

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

আজ ৩ সেপ্টেম্বর, বিএনপি পরিবার ও এর অঙ্গসংগঠনগুলোর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ২০০৮ সালের এই দিনে তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা ও জটিল আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি বছর এই দিনটিকে ‘তারেক রহমানের কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছেন দলটির নেতাকর্মীরা।

রাজনীতির এক উত্তাল সময়ে ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তারেক রহমানকে তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় তৎকালীন সেনা সমর্থিত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর শুরু হয় দীর্ঘ ৫৫৪ দিনের এক বিভীষিকাময় কারাজীবন।

কারাবন্দি থাকাকালে রিমান্ডের নামে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে দলটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে। এই নির্যাতনের ফলে একপর্যায়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক ও মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়েছিল।

পরবর্তীতে একে একে সব কয়টি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন তিনি। অবশেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি কারামুক্ত হন।

মুক্তি পাওয়ার পরপরই চিকিৎসকদের পরামর্শে এবং উচ্চ আদালতের নির্দেশে উন্নত ও জরুরি চিকিৎসার প্রয়োজনে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসার উদ্দেশ্যে তাঁর সফরসঙ্গী হিসেবে সঙ্গে যান স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা জাইমা রহমান। চিকিৎসাজনিত কারণে লন্ডনে পৌঁছানোর পর থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাস জীবন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ