Views Bangladesh Logo

নির্বাচনের পর প্রথমবার সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে তিনি নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন।

বিএনপি চেয়ারম্যানের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন তারেক রহমান।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করেছে। মোট ২০৯টি আসনে দলটি বিজয়ী হয়েছে, যা এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের চেয়ে অনেক বেশি।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন করে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ