৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী ভাষণ সম্প্রচারের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ২০২৫–এর ৬(গ) ধারা অনুযায়ী, দলীয় প্রধানদের নির্বাচনী ভাষণের সময় আবেদন পাওয়ার ক্রমানুসারে বরাদ্দ দিতে হবে। ভাষণের সময়কাল ও সম্প্রচারের সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।
ইসি জানিয়েছে, এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে ভাষণ প্রচারের জন্য আবেদন করেনি। ফলে দলের অনুরোধ অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বিএনপি প্রধানের ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে