'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠানে ট্রাম্পের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন শীর্ষনেতাকে 'ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট' অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্য দুই নেতা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ৫-৬ ফেব্রুয়ারি এই প্রাতঃরাশ অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব এ আমন্ত্রণপত্র পেয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে