ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণের পর বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভারতের স্পিকার ওম বিড়লা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার ওম বিড়লা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ সময় উভয় নেতা দুই দেশের জনগণের কল্যাণে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–এর শুভেচ্ছা বার্তাও তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়।
মালদ্বীপ ও ভুটানের নেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে