Views Bangladesh Logo

আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা তারেক রহমানের সহায়তা

কোটা সংস্কার আন্দোলনে আহত দুই শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারা হলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ'র শিক্ষার্থী নবীন ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাইসুর রহমান।

তারেক রহমানের দিক-নির্দেশনায় শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কাসাই বাজার রেলগেট সংলগ্ন ইরশাল কলোনিতে আহতদের পরিবারের সদস্যদের কাছে এই সহায়তা হস্তান্তর করেন বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান।

এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ভবিষ্যতেও আহত সবার পাশে দাঁড়াবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ