বগুড়ায় এগিয়ে তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বগুড়া-৬ ( সদর) আসনে চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
কেন্দ্রে ঘোষিত ফলাফলে সদরের চারটি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯০৫ ভোট।
কেন্দ্র ভিত্তিক ফলাফলে কাজী নূরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট। এই কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৪৪৬ ভোট।
ঠনঠনিয়া নুরুল আলা নূর ফাযিল মাদরাসা কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৬৪১ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৬৮৬ ভোট। আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
তারেক রহমান পেয়েছেন ৮২১ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৫১ ভোট।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৪৩৩জন। এই কেন্দ্রে আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫২২ জন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে