Views Bangladesh Logo

বগুড়া-৬ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একজন সংসদ সদস্য শুধুমাত্র একটি আসন রাখতে পারেন। সেই অনুযায়ী, তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন আইন অনুসারে, একজন ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কোন আসনটি রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে নির্বাচন কমিশন অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে।

ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন; ভোট পড়েছে ১,৪৭,৮৮৮টি, যার মধ্যে বৈধ ভোট ১,৪৫,৬৭৭টি এবং বাতিল ২,২১১টি।

বগুড়া-৬ আসনে তিনি ২,১৬,২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭,৬২৬ ভোট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ