Views Bangladesh Logo

ভোট দিয়েছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট দিতে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কেন্দ্রটি কড়া নিরাপত্তার মধ্যে ছিল, এবং সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠন করলে তিনি দলের প্রধানমন্ত্রী হবেন।

তারেক রহমানের ভোটকেন্দ্রে উপস্থিতি শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদেরও বিশেষ নজরের কেন্দ্রবিন্দু ছিল।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর তিনি ২৫ নভেম্বর দেশে ফিরে আসেন এবং ২৭ নভেম্বর ভোটার হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ