Views Bangladesh Logo

মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদি হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন।

দীর্ঘ সাড়ে ৯ বছর পর আজ মঙ্গলবার মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ