জুবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তার বাসভবন এবং চলাচলের সময় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আবেদন করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ আবেদন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
শুক্রবার (২ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন। তার ধানমণ্ডির ৫ নম্বর রোডের বাসভবন ও চলাচলের সময় পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দেয়া হয়েছে, যা স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে জমা দেয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে