Views Bangladesh Logo

ডিইউজের নির্বাচন

সভাপতি পদে বিজয়ী তপু ও সোহেল, সাধারণ সম্পাদক আকতার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পেয়েছেন সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান (তপু) । ফলে দুজনকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আকতার হোসেন।

জানা গেছে, লটারির মাধ্যমে জয়ী দুই সভাপতিকে এক বছর করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম বছর দায়িত্ব পালন করবেন সোহেল হায়দার চৌধুরী এবং শেষ বছর দায়িত্ব পালন করবেন সাজ্জাদ আলম খান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান দুজনেই ৮১২টি করে ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল মজিদ পান ১৭৭ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী আকতার হোসেন পান ৬৩৭ ভোট। এ পদে অন্য তিন প্রার্থীর মধ্যে এ জিহাদুর রহমান পান ৫৯২, খায়রুল আলম ৩১৩ ও উম্মুল ওয়ারা সুইটি ২৬৫ ভোট পান।

অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে নজরুল ইসলাম, সহসভাপতি পদে ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে শাহাজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক পদে সুমি খান বিজয়ী হয়েছেন।

এ ছাড়াও বিজয়ী নির্বাহী পরিষদ সদস্যরা হলেন জি এম মাসুদ ঢালী, নাসরিন গীতি, এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা ও অঞ্জন রহমান।

প্রসঙ্গত, সোমবার (১১ মার্চ) ডিইউজের দুই বছর মেয়াদি কমিটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের ডিইউজের নির্বাচনে মোট ভোটার ছিল ২ হাজার ৮৩৭ জন। এদিন তাদের মধ্যে ভোট দেন ১ হাজার ৮৩১ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ