Views Bangladesh Logo

তানজিদের সেঞ্চুরিতে মুগ্ধ পন্টিং, গিলক্রিস্ট ও মার্ক ওয়াহ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দ্বিতীয় টেস্ট খেলেই দুর্দান্ত সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টে ১৯৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে তিনি টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন।

চ্যানেল সেভেনে ধারাভাষ্য দিতে গিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে সেঞ্চুরি করা যেকোনো ব্যাটারের জন্য অসাধারণ অর্জন, বিশেষ করে দ্বিতীয় টেস্টেই। তাঁর মতে, বাংলাদেশের ধীরগতির উইকেটে বড় হওয়া তানজিদ সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনেও দারুণ ধৈর্য, শক্ত ডিফেন্স ও সহজ-সরল টেকনিকের পরিচয় দিয়েছেন।

ফক্স স্পোর্টসে সাবেক ওপেনার মার্ক ওয়াহও তানজিদের ইনিংসকে ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভবিষ্যতে যা-ই ঘটুক, ডারউইনের এই শতক তানজিদ কখনো ভুলবেন না; বিশ্বমানের অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণের বিপক্ষে এটি ছিল অসাধারণ এক ইনিংস।

দ্বিতীয় সেশনের খেলা শেষে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট তানজিদের সাক্ষাৎকার নেন এবং তাঁর পরিণত মানসিকতার প্রশংসা করেন। জবাবে তানজিদ বলেন, অস্ট্রেলিয়ায় এটি তাঁর প্রথম সফর এবং দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি পাওয়া তাঁর জন্য বিশেষ অনুভূতির। তিনি জানান, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের প্রয়োজন অনুযায়ী খেলাই ছিল তাঁর মূল লক্ষ্য; তাই বল দেখে স্বাভাবিক খেলায় মনোযোগ দিয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ