Views Bangladesh Logo

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

Sports Desk

ক্রীড়া ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।

বিসিবির একজন চিকিৎসক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

এর আগে গত মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। বুকে ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

সাভারের কেপিজি হাসপাতালে একদিন রাখার পর বুধবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আভাস ছিল দুয়েকের মধ্যে বাসায় ফিরতে পারেন। আজ তিনি বাসায় চলে গেলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ