Views Bangladesh Logo

দীপ্ত টিভির তামিম হত্যা: প্লিজেন্ট প্রোপার্টির সিইওসহ দুজন কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লিজেন্ট প্রোপার্টিসের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আসামিদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষের আইনজীবী ছিলেন আবরার খান তাসলিম। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তামিমের বাবা মামলার বাদী সুলতান আহমেদ।


মামলার সূত্রে জানা গেছে, তিন জন মালিকের জমি নিয়ে প্লিজেন্ট প্রোপার্টির একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনের ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন তামিম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ