Views Bangladesh Logo

লালবাগ বিভাগের নতুন ডিসি তালেবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

তিনি এতদিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (এমঅ্যান্ডপিআর) বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ পদায়নের তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

এছাড়া, আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ